রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
কর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় মৃত্যু শ্রমিকদের প্রতিটি পরিবারকে ২ লাখ ও আহত শ্রমিকদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। শ্রম কল্যাণ ট্রাস্ট থেকে এই অর্থ দেয়া হবে বলে শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ।
ইবি প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শিব্বির আহমেদ নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পাবনা প্রতিনিধি: খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় মারা গেছেন ২৩ জন, কুষ্টিয়ায় ১৪ জন, ঝিনাইদহে ১০ জন, যশোরে ৯ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মেহেরপুরে ৫ জন, বাগেরহাটে ২ জন, নড়াইল ও মাগুরায় ১ জন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে রেকর্ড ২১২ জনের মৃত্যু হয়েছে। আজকের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় অক্সিজেনের অভাবে চারজন রোগীর মৃত্যু হয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যে এসব রোগী অক্সিজেনের অভাবে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে রিপোর্ট লেখার সময় তাদের নাম পরিচয় জানা যায়নি।
গত ২৪ ঘণ্টায় মহামারি আক্রান্ত ও উপসর্গে খুলনার চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ খুলনার হাসপাতালগুলোতে মৃত্যুর রেকর্ড। বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (০৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।
করোনাভাইরাসে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এ অবস্থায় লকডাউনেও সংক্রমণ হ্রাস পাচ্ছে না। এজন্য চলমান লকডাউনের পরিবর্তে কারফিউ বা ১৪৪ ধারার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এনসিডিসি পরিচালক ও অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা: রোবেদ আমিন।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ আরো ২২জনের মৃত্যু হয়েছে।