কর

ভারতে ২৪ ঘন্টায় সংক্রমণ ৫০ হাজারের নীচে

ভারতে ২৪ ঘন্টায় সংক্রমণ ৫০ হাজারের নীচে

চার দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ জন। 

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবারো বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবারো বাড়ছে

করোনাভাইরাসের কারণে গত দেড় বছরেরও অধিক সময় বন্ধ আছে দেশের সকল  শিক্ষাপ্রতিষ্ঠান। তবে  আগামী ৩০ জুন খোলার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না।

রামেক করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৮ ও উপসর্গে ৯ জন মারা গেছেন।

একদিনে দেশে করোনায় ১০৮ জনের মৃত্যু

একদিনে দেশে করোনায় ১০৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০৮ জন। যা দেশে করোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।

খুলনা বিভাগের ১০ জেলায় একদিনে আরও ২৩ জনের মৃত্যু, আক্রান্ত অর্ধ লাখ ছাড়াল

খুলনা বিভাগের ১০ জেলায় একদিনে আরও ২৩ জনের মৃত্যু, আক্রান্ত অর্ধ লাখ ছাড়াল

এম মাহফুজ আলম: খুলনা বিভাগ করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে মৃত্যুর সারিতে ১৫/২০ জনের উপরে  যোগ হচ্ছে। খুলনা বিভাগের প্রায় সব ক’টি জেলায় ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে অতি থেকে অতি খারাপের মাত্রা বেড়েই চলেছে।  মৃত্যু আতংক বিরাজ করছে সর্বমহলে। স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। অধিকাংশ জেলায় লকডাউন চলছে।

ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে অনুমোদন দিয়ে দিয়েছেন, সরকারি চাকরি পেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে। ডোপ টেস্টে কেউ যদি পজিটিভ হয়, তবে সে সরকারি চাকরি পাবেন না। শুধু নিয়োগ প্রার্থীরা না, যারা ইতোমধ্যে যোগদান করেছেন আমরা তাদেরও ডোপ টেস্টের আওতায় নিয়ে আসছি।

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরে কঠোর লকডাউনের আজ ২য় দিন চলছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন এবং  ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ৩১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।