রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে।
কর
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে।
প্রথম দফায় সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন। এবার আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিবে। আগামী ১৩ জুন উপহারের এ টিকা বাংলাদেশে আসবে। শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, চীনেই জন্ম করোনাভাইরাসের। ব্রিটেনের এক দল গবেষকও দিন কয়েক আগে সেই দাবিই তুলেছেন। তার পরই ফের শুরু হয়েছে জল্পনা। এবার আমেরিকার সংক্রামক ব্যধি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি ফের আঙুল তুললেন চীনের দিকে। বললেন, ২০১৯ সালে ইউহানের ল্যাবে যে কর্মীরা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের রিপোর্ট দেখাতে হবে চীনকে।
অপ্রকাশিত চুক্তি অনুযায়ী সিনোফার্মের করোনা টিকার দাম প্রকাশ হওয়ায় ক্ষোভ জানিয়েছে চীন। অপরদিকে বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে উল্লেখ করে এ ব্যাপারে দুঃখ প্রকাশ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে চীনকে আশ্বস্ত করে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ভারতের দৈনিক করোনা সংক্রমণ গত ৩ দিন ধরে ছিল ১.৩০ লক্ষের উপরে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে। শুক্রবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ২ কোটি ৮৭ লক্ষের কাছাকাছি। তবে সংক্রমণ কমলেও মৃত্যু কমার কোনও লক্ষণই নেই। দু’দিন ৩ হাজারের নীচে থাকার পর শনিবার তা আবার বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে।
দিন যত যাচ্ছে মৃত্যুর মিছিলও বড় হচ্ছে। সারা বিশ্বে প্রাণঘাতি করোনাভাইরাসে প্রতিনিয়তই মৃত্যু হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজারের উপরে মানুষ মারা যাচ্ছে। দিন দিন করোনাভাইরাস তার রূপ পরিবর্তন করছে। শেষ ভারতীয় ধরণে পুরো ভারতকে কাবু করে দিয়েছে এ ভাইরাস। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক।
যশোর প্রতিনিধি: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জন রোগী মারা গেছেন। শুক্রবার (০৪ জুন) রাত ৮ টা ৩০ মিনিটে ৬৫ বছর বয়সী গোলাম নবী ও সন্ধ্যা ৬ টায় ৫৩ বছর বয়সী ইমদাদুল হক মোল্লা মারা যান। তারা উভয়েই যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পাবনা প্রতিনিধি: উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর জেলাসমূহে কোভিড-১৯ সংক্রমণ অস্বভাবিকভাবে বেড়ে চলেছে। বিশেষ করে পাবনা জেলা সংলগ্ন নাটোর জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় পাবনা প্রশাসন নড়েচড়ে বসেছে। কারণ নাটোর জেলাসহ উত্তরাঞ্চলের জেলাসমূহ থেকে বিপুল সংখ্যা লোক ঈশ্বরদী পাওয়ার প্লান্টে কর্মরত আছেন।
নোয়াখালীর সদর উপজেলায় করোনা সংক্রমণ বাড়ায় নোয়াখালী পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। শনিবার (৫ জুন) ভোর ৬টা থেকে ১২ জুন পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: ইফতেখার হোসেন।