লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ও ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কান
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া পশ্চিম বাজারে রাত পৌনে চারটার দিকে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি দোকান ।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উস্কানিতেও আমরা সংযত রয়েছি, বিশৃঙ্খলা করলে জনগণই তাদের রুখবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নিয়েছে রিপাবলিকান পার্টি। সামান্য ব্যবধানে তারা এতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ডা: লিলি নিকোলস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন। এ সময় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।
যশোর প্রতিনিধি:যশোর চৌগাছার বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস পারভীনের উপর্যুপরি থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেছে বিদ্যালয়ের পান্না খাতুন নামে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীর।
রাজধানীর প্রতিটি মানুষ থাকে কর্মব্যস্থ। এই কর্ম ব্যস্থতার মাঝে পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে হয়। তবে সেই কেনাকাটা করার আগে আসুন জেনে নিই আজ মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারের আগুনে পুড়ে চারটি দোকান ছাই হয়ে গেছে। এ সময় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। রোববার (৬ নভেম্বর) রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।
রাশিয়া বলেছে, দেশটির কৃষ্ণসাগর নৌবহরে হামলা চালানো ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কানাডায় তৈরি নেভিগেশন ব্যবস্থা উদ্ধার করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী ক্রিমিয়া উপকূলে মোতায়েন ওই নৌবহরে শনিবার যে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে তা সন্ত্রাসী হামলা ছাড়া আর কিছু নয়।
সামাজিক মিডিয়া কোম্পানি টুইটারে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী হিসেবে সৌদিদের অবস্থান অক্ষুণ্ন রয়েছে। অ্যালন মাস্ক প্রতিষ্ঠানটি কিনে নেয়া সত্ত্বেও সৌদি আরবের কিংডম হোল্ডিং কোম্পানি (কেএইচসি) ও প্রিন্স আলওয়ালিদ বিন তালাল টুইটারে ১.৮৯ বিলিয়ন ডলার বিনিয়োগ ধরে রেখেছেন।