জয় পেলেই নিশ্চিত হয়ে যেত শেষ ১৬, ড্র করলেও সম্ভাবনাটা বড় হয়েই থাকতো, তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি সৌদি আরব। বরং পোল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও ২-০ গোলে হারতে হলো আরব দেশটির।
কাপ
বিশ্বে এই প্রথম বিশ্বকাপ ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরের আঙ্গিনায় বৃহদাকারে আনুষ্ঠানিকভাবে নামাজের জামাত অনুষ্ঠিত হলো। শুক্রবার বিরল এই দৃশ্যের সাক্ষী হলো কাতারের দু’টি স্টেডিয়াম; সেগুলো হলো- আল থুমামা (আস সুমামা) ও আহমাদ বিন আলি স্টেডিয়াম।
ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ। বিশ্বকাপ থেকে আপাতত ছিটকেই গেলেন নেইমার। পায়ের ইনজুরির কারণে আগামী দুই ম্যাচে তার সমর্থন পাবে না ব্রাজিল দল, এমনই সংবাদ প্রকাশ পেয়েছে ইউরোপীয় গণমাধ্যমগুলোতে।
প্রথম ম্যাচে হারের পর জয়ের ধারায় ফিরেছে সেনেগাল তবে পারেনি স্বাগতিক কাতার। আর তাতেই টানা দুই হারে স্বাগতিক কাতার এখন বিদায়ের দ্বারপ্রান্তে। পরের ম্যাচে ইকুয়েডরের কাছে নেদারল্যান্ডস না হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিবে তাদের।
বিশ্বকাপে আবার চোটের কবলে পড়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার৷ ব্রাজিল কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতলেও খারাপ খবর সাম্বা বাহিনীর পক্ষ থেকে৷ ব্রাজিলিয়ান তারকা এদিন মাঠের মধ্যেই চোট পেয়ে যন্ত্রণায় ছটফট করে লুটিয়ে পড়েন৷
কাতারের আল জানুব স্টেডিয়ামে জি গ্রুপের গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন। বিশ্বকাপ তো বটেই; আন্তর্জাতিক ফুটবলেই প্রথমবারের মতো আজ একে অন্যরের বিরুদ্ধে খেলেছে ক্যামেরুন ও সুইজারল্যান্ড।
কাতারের আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন। তবে সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সমারের দারুণ নৈপুণ্যে প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে।
বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক বিতর্কের মুখে পড়েছে কাতার। কখনো বিয়ার নিষিদ্ধ করা, কখনো সমকামী সম্পর্কের সমর্থন করায় দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে বাধা দেয়া, কখনো বা সমর্থকদের গান গাওয়ায় নিষেধাজ্ঞা- ইত্যাদি নিয়ে তীব্র সমালোচনা হয়েছে বা হচ্ছে কাতারের বিরুদ্ধে।
আল বায়েত স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হয়েছে মরক্কো ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো একে অপরের বিরুদ্ধে খেলছে এই দুই দল। গোলশূন্য ড্র হয়েছে খেলাটি।
বিশ্বকাপে ডি গ্রুপের খেলায় প্রথমবারের মতো মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আল জানোয়াব স্টেডিয়ামে ফরাসিদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।