জিতেলে সেমিফাইনাল এমন সমিকরণে নেদারল্যান্ডসের কাছে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার। সুপার টুয়েলভ পর্বের শেষ দিনে এসে অঘটন ঘটিয়ে দিলো ডাচরা। অ্যাডিলেইড ওভালে প্রোটিয়াদের হারিয়ে দিয়েছে ১৩ রানে। এই জয়ে ডাচরা আনন্দে বিশ্বকাপ শেষ করতে পারলেও চোখের জলেই বিদায় নিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার। ডাচদের বিপক্ষে এই হারের কারণে বিশ্বকাপ থেকে ছিটকেই গেছে দলটি।
কাপ
অবশেষে নিশ্চিত হলো গ্রুপ এ- থেকে সেমিফাইনালে যাওয়া দুই দলের নাম। স্বাগতিক অস্ট্রেলিয়াকেই বিশ্বকাপ থেকে বিদায় করে সেমিতে পা রাখলো ইংল্যান্ড। সহজ ম্যাচ কঠিন করে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে থ্রি লায়ন্সরা। ফলে গত আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার বিদায় নিলো সুপার টুয়েলভ থেকেই।
হারলেই বিশ্বকাপ শেষ এমন সমিকরণে শ্রীলঙ্কার সাথে টসে হেরে ফিল্ডিংয়ে ইংল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার।
শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপের উত্তেজনা। প্রিয় দলের সমর্থন জানাতে চলছে নানা আয়োজন। সেই আয়োজনের এবার কেরালার নদীতে দেখা মিললো লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের। কেরালার ফুটবল ফ্যানরা মেসি-নেইমারের বড় আকারের প্রতিকৃতি বা কাট-আউট বসিয়েছে একটি নদীতে।
অন্যায়ভাবে ভারতকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অভিযুক্ত করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সমালোচনা করেছেন বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচে আম্পায়ারিংয়ের।
হারলেই সেমিফাইনাল থেকে ছিটকে যাবে এমন সমিকরণে টসে হেরে ব্যাটিং এ নিউজিল্যান্ড। অ্যাডিলেড ওভালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবির্নির। এদিকে সেমিতে যেতে হলে আজ জিততেই হবে ব্ল্যাক ক্যাপসদের, পা ফসকালেই শেষ এবারের বিশ্বকাপ।
টি-২০ বিশ্বকাপের সুপার ১২-এর আর মাত্র ছয়টি ম্যাচ বাকি। কিন্তু এখনো ঠিক হলো না শেষ চারে কোন দল যাবে। এমনকি অঙ্কের বিচারে এখনো কোনো দল হলফ করে বলতে পারবে না যে তারা সেমিফাইনালে খেলবেই।
ভারত ও জিম্বাবুয়ের কাছে প্রথম দুই ম্যাচে হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি করে ফেলে শুরুতেই। অলৌকিক কিছু না ঘটলে পাকিস্তানের পক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া মুশকিল। তবে নেদারল্যান্ডসকে হারিয়ে খাতায়-কলমে টুর্নামেন্টে ভেসে রয়েছেন বাবর আজমরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের রেসে টিকে থাকতে হবে এমন সমিকরণে ১৪৫ রানের লক্ষ্য পেল এশিয়ান চ্যাম্পিয়নরা।
বোলারদের পর ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ নিজেদের ও দিনের তৃতীয় ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।