কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ইটনা ফায়ার সার্ভিস ডুবুরি দল এই তিনজনের লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের করিমগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা (৩০) প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় দিলু (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জের তাড়াইলে খলায় রাখা ধান ঢাকতে গিয়ে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাড়াইল উপজেলার বেলংকা গ্রামে এ ঘটনাটি ঘটে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বৃহস্পতিবার কিশোরগঞ্জে গুরুদয়াল ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।
সাতদিনের সফরে আগামী ১২ নভেম্বর নিজ জেলা কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
কিশোরগঞ্জে ২৮৫ পিস ইয়াবাসহ সালমা বেগম (৩০) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে র্যাব। আজ রোববার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় র্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে মাদকবিরোধী ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জের দুটি বাজারে অভিযান চালিয়ে ৭৫ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫ ব্যাবসায়ী কে অর্থদণ্ড দেওয়া হয়। শনিবার (২৯ মে) জেলার পোলারঘা ও নন্দলা বাজার ভেজাল পণ্য বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামের হারুন উর রশীদ (৪৫) তার ছেলে বাবুল মিয়া (২০) ও বুরহান উদ্দিনের ছেলে সাদ (১১)।
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ইটনায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজার ফ্রেশ বিড়ি জব্দ করেছে জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। সোমবার (২৪ মে) দুপুরে জেলার ইটনা বাজার থেকে এ নকল ব্যান্ডরোযুক্ত ৪৮ বস্তা বিড়ি জব্দ করা হয়। এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।