আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নেয়ামত ও অনুগ্রহে ধন্য করেছেন। মানুষের অস্তিত্ব থেকে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্ত তাঁর দয়া ও অনুগ্রহে পরিপূর্ণ। সুস্থতা, নিরাপত্তা, জীবিকা, পরিবার, সন্তান, জ্ঞান, বিবেক, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি—সবই মহান আল্লাহর অমূল্য দান।