ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আগাম জামিন নিতে হাসপাতাল থেকে হাইকোর্টে এসেছেন বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী। গ্রেফতার এড়াতে তিনি হাসপাতাল থেকে সরাসরি হাইকোর্টে এসেছেন। তার মাথার ব্যান্ডেজ এখনো খোলা হয়নি।
কোর্ট
সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষে ভাঙচুর, দুপক্ষের হাতাহাতি, ঘড়ি, টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে করা মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপিপন্থি ২৫ আইনজীবী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর, চুরির অভিযোগে বিএনপিপন্থি ১৫০ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সুপ্রিমকোর্ট ও আইনজীবী সমিতি ভবন এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল ফোন নেটওয়ার্ক নিশ্চিত করতে সব অপারেটরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।
আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেতে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান আজ ইসলামাবাদ হাই কোর্টে হাজির হচ্ছেন। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে আজ আদালতে হাজির হতে হচ্ছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেয়ার দিন ঋণখেলাপি ছিলেন। তাই তার মনোয়নপত্র আইন অনুযায়ী বৈধ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, গাড়ির চালক ও গানম্যান কোনো প্রকার বকশিশ বা টিপস নিলে দুর্নীতির অভিযোগে বিধি অনুসারে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন হাইকোর্টের একটি বেঞ্চ থেকে।