বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবার সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, গতকাল আমি হাসপাতালে গিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। গত ২৬ দিন যাবত আইসিইউতে রয়েছেন। অনতিবিলম্বে তাকে বিদেশে চিকিৎসা দরকার।
খালেদ
তথ ও সম্প্রচার্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্য, তারেক রহমানের শাস্তি।তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি-এ দুটি নিয়েই বিএনপি’র রাজনীতি আবর্তিত। এর বাইরে তারা যেতে পারছে না। এটি তাদের জন্য দুঃখজনক।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যে কোনো চিকিৎসক আনার অনুমতি রয়েছে এবং তিনি দেশের যেকোনো স্থানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেছেন, তাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃত থেকে রক্তক্ষরণ বন্ধ করতে অবিলম্বে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া দরকার।তিনি বলেন, ‘খালেদা জিয়া অনেক রোগে ভুগলেও এখন প্রধান সমস্যা তার লিভারে। লিভার থেকে রক্তক্ষরণ তার জীবনকে ঝুঁকিতে ফেলেছে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।’
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিদেশে চিকিৎসায় পাঠালে স্লো পয়জনিংয়ের অভিযোগ সত্য প্রমাণিত হবে বলে খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দিতে চায় না সরকার। ফলে খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায়। সেখানে গিয়ে বেগম জিয়া রাজনীতি করতে পারেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে শুধু রাজনীতি নয়, জীবন থেকেও নিশ্চিহ্ন করতে চায় সরকার।বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা জানান।
শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহকে কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার নিয়োগ দেয়া হয়েছে। কুয়েত বার্তা সংস্থা (কুনা) এ কথা জানায়