সিলেটে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ওসি আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে মহানগরীর শাহপরান থানার নিপবন মনিপুরীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।