রাজধানীর ওয়ারীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গাড়ি
সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম ও সংবাদকর্মী কবির খানের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে পাঁচ কোটি করে মোট ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে কমপক্ষে পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে কাবুল থেকে প্রকাশিত তোলো নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব খাতভুক্ত ৩২টি শূন্য পদে ‘গাড়িচালক (ভাবি)’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রাস্তায় কোনো গাড়ির চাকা পাংচার হয়ে গেলে বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু যদি এমন হয়, আপনার গাড়ির চাকা কখনোই পাংচার হবে না।
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে আটজন নিহত ও আরো ১৭ জন আহত হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতিসঙ্ঘের এক নিরাপত্তা গাড়িবহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় পান্থপথ এলাকায় মোটরসাইকেলে থাকা এক জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম আহমেদ কবির বলে জানা গেছে।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের সহপাঠীরা মতিঝিলের শাপলা চত্বরের সামনে আজও অবস্থান নিয়েছেন তারা। মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন তারা।
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করার সময় মিরপুর ১৪ নম্বরে দুটি মোটরসাইকেলে আগুন দিয়েচে গার্মেন্টস শ্র্রমিকরা।