গাজীপুর মহানগরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
গুদাম
হবিগঞ্জ জেলার ধানের গুদামে অবৈধভাবে মজুত করে রাখা ১০ টন রাসায়নিক সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সার জব্দ করা হয়। সেই সঙ্গে এসময় এক লাখ টাকা জরিমানা করা হয় মজুদদার ব্যবসায়ী বাচ্চু মিয়াকে। বাচ্চু মিয়া নতুন বাজারের পরিচিত ব্যবসায়ী ও সার মজুদত করে রাখা গুদামটির মালিক।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উজান টেক্সটাইল মিলের একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খুলনায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ গুদামের চাবি নিয়ে ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের পরিবর্তে পুরোনো আমন চাল সংগ্রহ করে গুদামজাত করার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা খাদ্যগুদাম সিলগালা করে ৫ হাজার ৩৩৩ বস্তা (১৬০ টন) চাল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার রাত সাড়ে ৯টায় জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হাজী মার্কেটের পাশে মো. শাকিলের মালিকানাধীন ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দরনগরী চট্টগ্রামে একটি পরিত্যক্ত টায়ার গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
গাজীপুরের টঙ্গীতে পলিথিনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে ওয়েস্টেজ পলিথিনের গুদামে আগুন লাগে।
পুরান ঢাকার নবাবপুর রোডে আগুনে পুড়ে গেছে প্রায় ২০টি গুদাম। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে।