মিল্কিওয়ে ছায়াপথের বাইরে প্রথমবারের মতো কোন গ্রহের লক্ষণ দেখতে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।সূর্যের চারদিকে যেমন গ্রহগুলো ঘোরে, সেভাবে বিভিন্ন নক্ষত্র ঘিরে ঘুরতে থাকা প্রায় পাঁচ হাজার গ্রহ এর আগে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।
গ্রহ
ঢাকা মহানগর ছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
করোনাভাইরাস প্রতিরোধী টিকার পুরো ডোজ গ্রহণকারীদের জন্য মেক্সিকো ও কানাডা সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস মহামারীর সংক্রমণ রোধে গত বছরের মার্চে সীমান্তে চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছিল দেশটি। চলতি বছরের নভেম্বর থেকে টিকা গ্রহণকারীরা সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারবেন।
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব:) সিনহা মো: রাশেদ খান হত্যা মামলার নির্ধারিত পঞ্চম ধাপের প্রথম দিনের সাক্ষ্যগ্রহণের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
তরুণদের সংগঠন আঁচল ফাউন্ডেশনের ‘করোনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক বিপর্যয়: একটি প্রায়োগিক জরিপ’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত ১২ থেকে ২৬ সেপ্টেম্বর দেশের দুই হাজার ৫৫২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এই জরিপে অংশ নেন। শনিবার অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবেদনটি তুলে ধরা হয়।
প্রথমবারের মতো আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ কাতারে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত আজ শপথ গ্রহণ করবেন। সংসদ ভবনের নির্ধারিত কক্ষে ওই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
জার্মানির সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৮টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ আট কোটি মানুষের এই দেশে ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি৷
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে একটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় আবুল কালাম নামে একজন নিহত এবং গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত ৭ জন।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আনুষ্ঠানিক বিচারকাজের তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈলের আদালতে ৭ নং সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্যদিয়ে শুরু হয়েছে বিচারিক কার্যক্রম।