গাছে গরু বাঁধাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় ৬০ বছর বয়সী নারী মোস্তফা আক্তার হত্যা মামলার মূলহোতা দুই সহোদরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব ১৪। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নরসিংদীর শিবচরের কাবারচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ২
ফেনীর সোনাগাজীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সহযোগী মো. রিয়াদ হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
সিলেটে পৃথক অভিযানে মাদক কারবারি, চোরাচালানি ও জুয়াড়িসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুইজন মোটরসাইকেল চোরাচালান চক্রের সদস্য, দুজন মাদক কারবারি এবং বাকি ১৮ জন জুয়াড়ি।
নোয়াখালীর বেগমগঞ্জে দিনমজুর মো. সোহেল (৩০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফারুক হোসেন ওরফে সোহেল (২২) চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার আজগর হাজী বাড়ির মো. বাহারের ছেলে ও একই বাড়ির আমির হোসেন ওরফে মানিকের ছেলে মো. আমিনুল ইসলাম ওরফে মাহফুজ (১৯)।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. আজিম (২১) উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার সওদাগর বাড়ির মৃত বেল্লাল হোসেনের ছেলে ও মো. হাসান (২১) নাটেশ্বর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের ফরাজী বাড়ির মো.আবু তাহেরের ছেলে।
‘দরবেশ বাবা’ পরিচয়ে প্রতারণার মাধ্যমে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার কাছ থেকে সাত কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ফেনীতে ৩৬ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ ২ কারবারিকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি চৌকস আভিযানিক দল শিবগঞ্জ থানার বাজিতপুর গ্রামে ফাঁকা রাস্তায় তাকে আটক করে।
মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের নতুন বসতি গ্রাম থেকে মাদক কারবারি এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।