ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভের পর সংঘর্ষের ঘটনায় প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দেশটির বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। দিনের বেশির ভাগ সময় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
গ্রেফতার
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলায় পলাশ (২৮) ও তোতা মিয়া ওরফে রাব্বিকে (২২) গ্রেফতার করেছে এসআরবি-২।
মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার রায়েরবাজার ও বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি এই তথ্য জানায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯ বছর বয়সী এক যুবক ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।
নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার রাতে সিংড়া থানায় মামলাটি দায়েরের পর আবু হুরায়রা নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
নেত্রকোনায় পিকআপের নিচে তৈরি বিশেষ গোপন চেম্বারে পাচারের সময় ভারতীয় ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় পিকআপচালক মো. ফারুক মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়েছে।
জীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার কেওয়া বাজারের পাশের একটি বাড়ি থেকে তাদের আটকের পর পুলিশে কাছে সোপর্দ করে স্থানীয়রা।
রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ, কিশোরসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৭৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।