একদিন বিরতি দিয়ে ফের শুরু হওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া পড়বে ঘন কুয়াশাও। সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঘন কুয়াশা
ঘন কুয়াশার কারণে নামতে না পেরে ঢাকায় ফিরেছে বেসরকারি বিমানের দুটি ফ্লাইট।
দুবাই ও মাসকট থেকে ছেড়ে আসা দুই বিমান ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বাংলাদেশের আকাশে দীর্ঘক্ষণ উড্ডয়নের পর বিমান দুটিকে জরুরিভাবে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।রোববার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়েছে। এ সময় চারটি ফ্লাইট বন্দরে অবতরণ করতে পারেনি।জানা গেছে, দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর মেরে একটি ফ্লাইট চট্টগ্রাম ও তিনটি ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরিসহ সকল নৌযান চলাচল বৃহস্পতিবার রাত ২টা থেকে বন্ধ রয়েছে। এদিকে কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রয়েছে।
ঘন কুয়াশার কারণে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সকল যানচলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ।
ঘন কুয়াশার কারণে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ । বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।
সারাদেশে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে এবং বিকেল পর্যন্ত কোথাও কোথাও তা অব্যাহত থাকবে।
অতিরিক্ত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে সকল প্রকার যানচলা চল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধাবর রাত ১২ টা থেকে এ যান চলাচল বন্ধ করা হয়।