গিনির উত্তর-পূর্বাঞ্চলে স্বর্ণ খনন নিষেধাজ্ঞা কার্যকরে নিয়োজিত নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
ঘর
আসামের কাজিরাঙা অঞ্চলে ট্রাক এবং মিনবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।
রংপুর নগরের খাসবাগ এলাকায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরে ঢুকে পড়লে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের একের পর এক ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন (৩৯) নামের এক চালক নিহত হয়েছেন।
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
রাজধানীর লালমাটিয়ায় কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারের স্টাফদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এবার খুলনার ডাকবাংলায় দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরুপা বিশ্বাস।
বরিশালের হিজলা উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলো। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হরিনাথপুর ছয়গাঁও বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের বসতঘরগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।