হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ড্রামট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
ঘর
কুমিল্লার বরুড়া উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে দুপক্ষের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা পরিষেবার হাতে একজন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।
মৌলভীবাজারে এক বাড়ির মোরগ প্রতিবেশির বাড়িতে যাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় নারীসহ ১০জন আহত হয়েছেন।
রাজশাহীর বাগমারায় বাসরঘরে স্বামী আব্দুর রাজ্জাককে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন এক নববধূ। গ্রেফতারের পর স্বামীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকারও করেছেন নববধূ শাপলা খাতুন।
চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদলের সম্মেলনে বক্তব্যের জন্য নাম ঘোষণা না দেওয়াকে কেন্দ্র করে পৌর যুবদলের সভাপতি প্রার্থী ইমাম হোসেন ও নাজিম ভুঁইয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার দিতে নেওয়া হয়েছে।
হবিগঞ্জ শহরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ে করেন।
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘অনেক হয়েছে আন্দোলন, এবার ঘরে ফিরে যান। আন্দোলনের নামে যদি দেশে অরাজকতা করতে চান, তবে আপনাদের বিগত বছরের মতো প্রতিহত করা হবে। কোনো নাশকতাকারীকে আর ছাড় দেওয়া হবে না।’
রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. শাহজাহান (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত শাহজাহান ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পাইকশা গ্রামে আল-কাসাপের ছেলে। এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যানটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।