চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
চট্টগ্রাম
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় মৌচাক ইউটার্নে সিফাত পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আছিফ চৌধুরী।
মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান ভ্রমণ চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার উপজেলার কালাবিবির দিঘি এলাকায় এই দণ্ড দেন।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালনের অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।
চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৪৪৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার ১৭ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর ১০তলা ভবন এলাকায় গাড়ির চাপায় মোসা. মাহফুজা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।