ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন জেনেভার জাতিসংঘ দপ্তরে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান।
- চামড়া শিল্পে ঋণে সুদ মওকুফ, ১২ বছরে পরিশোধ ও হার কমাতে উদ্যোগ
- * * * *
- প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী
- * * * *
- চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর
- * * * *
- পথচলায় ইতি টানছে ব্যান্ড ‘বাংলা ফাইভ’
- * * * *
- মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০
- * * * *
চর
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবার ভাস্কর্য ইস্যুতে কঠোর ভাষায় বক্তব্য দিয়ে বলেছেন, মূর্তি স্থাপন করে বঙ্গবন্ধুকে স্মরণ করা মানে ‘মুসলিম রাষ্ট্রনায়ককে ইসলামের আলোকে দাফন-কাফন না করে বিধর্মীয় পন্থায় তার শেষকৃত্য করার মতোই নিন্দনীয় কাজ।’
রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে ভাসানচরে 'জোরপূর্বক' স্থানান্তরিত করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন দুজারিচ।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে বরণ করেছে ভাসানচর। কোনো রকম জটিলতা ছাড়াই অবশেষে ভাসানচরে পৌঁছালেন তারা। নৌ এবং সেনাবাহিনীর সাতটি জাহাজে করে শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে তারা ভাসানচরে পৌঁছান।
ভাসানচর যাওয়ার জন্য রোহিঙ্গাদের প্রথম দলটি জাহাজে করে যাওয়ার জন্য রওনা দিয়েছে। সাতটি জাহাজে করে ১৬৪২ জন রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছে।
কক্সবাজারের কয়েকটি উদ্বাস্তু ক্যাম্প থেকে এক হাজারেরও বেশি রোহিঙ্গাকে বৃহস্পতিবার সকালে বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন একটি ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত থাকা একজন কর্মকর্তা।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা উদ্বাস্তুদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে একই দিনে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দুটি মানবাধিকার সংস্থাই রোহিঙ্গাদের স্থানান্তরের সিদ্ধান্তটি আপাতত স্থগিতের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আগামী দিনে কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে সরিয়ে নেয়ার পরিকল্পনা সম্পর্কে জাতিসংঘ অবগত আছে।
মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবশেষে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হতে যাচ্ছে। আগামী সপ্তাহ নাগাদ প্রথম দফায় উদ্বাস্তুদের একটি দলের চরটিতে যাওয়ার কথা রয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে নূর জাহান বেগম (৪২) নামে এক মধ্যবয়সী গৃহবধূকে চার টুকরো করে কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।