শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ, প্রত্যেকের হাতে মোবাইল ফোন। সত্যিই আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি। তবে স্মার্ট বাংলাদেশের যাত্রায় আমরা মনি করি, রাজনীতিকেও স্মার্ট হতে হবে। যেখানে প্রত্যেক রাজনৈতিক দল দেশের স্বার্থকে সবচেয়ে প্রাধান্য দিয়ে কাজ করবে।
চাই
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নেতার দরকার নেই, স্মার্ট কর্মী দরকার।
উত্তর কোরিয়ার লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়া বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
চলছে বিপিএলের নবম আসরের প্লেয়ার ড্রাফট। মুশফিক-মাহমুদউল্লাহসহ আরো ছয় শতাধিক ক্রিকেটার উঠবেন ড্রাফটে বুধবার দুপুর ১২টা থেকে ঢাকার একটি হোটেলে সাত ফ্রাঞ্চাইজি দল গঠনের লড়াই শুরু হয়েছে।
আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে দেশের টিভি স্টেশনগুলোকে আরো শিশুবান্ধব করার দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নতুন দল সিলেট স্ট্রাইকার্সের আইকন হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ স্থানীয় একটি হোটেলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে সিলেট দলের লোগো উন্মোচন করা হয়।
বেশ কয়েকদিন ধরেই ‘টক অব দ্য টাউন’ শাকিব খান-বুবলী ইস্যু। হঠাৎ করেই সামনে আসে এ তারকা জুটির বিবাহ ও সন্তানের খবর। এতদিন এ নিয়ে কোন মন্তব্য না করলেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঢালিউডের এ শীর্ষ তারকা।
আমরা যুদ্ধ চাই না, সবার সাথে মিলে মিশে থাকতে চাই। মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে, আমরা মনে করি মিয়ানমার বাহিনী আমাদের সীমানায় আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
আগামী তিন আসরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।রোববার বিকেলে এক বিবৃতির মাধ্যমে বিসিবি জানায়, পর্যালোচনা ও মূল্যায়নের পর ৭টি ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
টানা ৬৫ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরা শুরু হয়েছে।বাংলাদেশের জেলেরা বলেন, নিষেধাজ্ঞা ওঠার পর গত বছর যে পরিমাণ মাছ উঠেছিল এবারে তার চাইতে চার থেকে পাঁচগুণ বেশি ইলিশ পাচ্ছেন তারা। বেশিরভাগ মাছের আকার বড়, ওজনেও বেশি।