কুমিল্লায় মো. রাশেদ মিয়া (২৮) নামের এক চালককে হত্যা করে অটোরিকশাটিসহ মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
চাল
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ট্রাক খাদে পড়ে চালক মনু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার গোলজার আহম্মেদ।
ঠাকুরগাঁওয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন নামে এক ছাত্র নিহত হয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বরিশালে একটি ট্রাক তল্লাশি করে ২৪০ মণ জাটকা উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন।
সিরাজগঞ্জের কামারখন্দে মানিক হোসেন (২৪) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় আহসান হাবিব (৪৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজিতে যাত্রী না থাকায় আর কেউ হতাহত হয়নি।
ভোলার লালমোহন উপজেলায় ককটেল বিস্ফোরণে মনির বয়াতি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে তার ঘরের চালা উড়ে যায়। এছাড়াও দগ্ধ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ সময় তিন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়। নিহত সিএনজি চালকের নাম মো. সবুজ (৫২)। তিনি হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সিরাজ মোল্লার ছেলে।
রাঙ্গামাটিতে ফেসবুক লাইভে এসে নিজের বুকে গুলি করেছেন এক পুলিশ সদস্য।
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে একটি ইটভাটায় এস্কেভেটর দুর্ঘটনায় সবুজ কাজী (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।