নোয়াখালী প্রতিনিধি;নোয়াখালীর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল চুরির চেষ্টায় সময় দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
চাল
গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত ইলিয়াস হোসেন (৩২) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইজিবাইকচালক জহুরুল ইসলাম হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
চলতি আগস্ট মাসে চাল রপ্তানিতে একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে ভারত। প্রথমে বাসমতি ছাড়া অন্যান্য চালের রপ্তানি আগেই নিষিদ্ধ করা হয়। পরে সিদ্ধ চালের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ এবং একদিন পর বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।
বরগুনায় টিসিবির ৯০ বস্তা চালসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া নগদ ২০ হাজার টাকাসহ সজিব খান (৩০) নামে এক ডিলারকে আটক করা হয়েছে।
বাংলাদেশি পর্যটকদের জন্য ইলেকক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু করেছে হিমালয়ের দেশ নেপাল।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক রিয়াজ (১৬) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক আসামি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক, প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়েছে চালের দাম। ঠিক সেই সময় চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মিয়ানমার।
পাকিস্তানে আলোচিত সেই ক্যাবল কারের মালিক ও পরিচালনাকারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।