ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার উপর ‘আগাম হামলা’ চালাবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল শনিবার ওয়াশিংটনে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
চাল
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না। রাইস মিলে চাল বস্তাজাত করার সময় তাতে জাতের নাম লিখে দিতে হবে। কেউ যদি তা না করে সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।তিনি বলেন, সম্প্রসারণ বিভাগ কয়েক দিন আগে এ সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছে।
যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে ঘরে রাখা চালের ড্রাম থেকে সানজিদা নামের ৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার ও এ ঘটনায় জড়িত প্রতিবেশী আঞ্জুয়ারা বেগমকে আটক করেছে ডিবি পুলিশ।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এক শ্রেণির ব্যবসায়ী চাল ছেটে পোলিশের মাধ্যমে চকচকে করে বাজারজাত করে। এতে চালের পুষ্টি অপচয় হয়। তিনি বলেন, পোলিশ করা চাল খাবো না’ এ আন্দোলন গড়ে তুলতে নিউট্রিশন ক্লাবের সদস্যদের এগিয়ে আসতে হবে।
বাংলাদেশে বেসরকারিভাবে চাল আমদানির অনুমোদন দেয়া হলেও আমদানিকারকরা চাল আনতে পারছেন না।
করোনাভাইরাস মহামারী কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর উত্তর কোরিয়া ও চীনে আবারো মালবাহী ট্রেন চালু হয়েছে।উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় চাল, ডাল, ভোজ্যতেল, আটাসহ নিম্ন আয়ের মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম যথাসম্ভব হ্রাস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কুষ্টিয়ার ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। ছয় আসামির মধ্যে বাকি একজনের মৃত্যুদণ্ডের আদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হতে যাচ্ছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথম ধাপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকার চাটি শিক্ষা প্রতিষ্ঠানে পাইলট প্রকল্প হিসেবে স্কুলবাস চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।