ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে বিসিবির উদ্যোগে ডি থ্রি ট্রফি শুরু হতে চলেছে। ডিসেম্বরে টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে মাঠে নামবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তার ঠিক আগে আগামী ২৬ অক্টোবর ঢাকার শেরাটন হোটেলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম।
চা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি এই তথ্য জানায়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে দুর্বল মনে করে মানুষ
মাগুরায় পৌর যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যার বিচার দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এর আগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার যাত্রামুড়ায় হাজী মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ শিবির অনুষ্ঠিত হয়।
বরিশালের উজিরপুর উপজেলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক পেশাদার মোটরসাইকেল চালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
ঝিনাইদহের কোটচাঁদপুরে অবৈধভাবে ১৪ বস্তা টিএসপি সার মজুদ রাখার অভিযোগে আলমগীর হোসেন নামে এক বালাইনাশক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলছে গাছের চারা। পরিবেশদূষণ রোধ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রয়াস’।
তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুল ‘চাম্পি’। এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত দেশটিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে।
এর প্রভাবে আগামী মঙ্গলবার থেকে কয়েক দিন উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার সন্ধ্যায় এই পূর্বাভাস দিয়েছে।