এবার হজযাত্রীদের চিকিৎসাসেবা দিয়ে সুনাম কুড়িয়েছেন এক বাবা ও মেয়ে। মক্কা থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত মিনা প্রান্তরে হাজিদের অবস্থানকালে উভয়ে একসঙ্গে চিকিৎসাসেবা দেন।
চিকিৎসক
বেতন বৃদ্ধির দাবিতে আগামী ৮ জুলাই (শনিবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা।
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
চিকিৎসা জীবনে সফলভাবে ১৬ হাজারেরও বেশি হার্ট সার্জারি করেছেন তিনি। চিকিৎসক হিসাবে খুব অল্প সময়েই বেশ সুনাম কুড়িয়েছিলেন ভারতের গুজরাটের এক হৃদরোগ বিশেষজ্ঞ। এবার চিকিৎসক নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজ্যটির জামনগরে।
দেশের কারাগারগুলোতে শূন্যপদে এক মাসের মধ্যে চিকিৎসক নিয়োগ দেয়ার নির্দেশ দিয়ে হাইকোর্ট বলেছেন, কারাগারে অধিকাংশ গরিব মানুষ থাকেন।
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই ১২ বছর ধরে দাঁতের চিকিৎসা প্রদান করা মো. মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে জেলা প্রশাসন। শনিবার চট্টগ্রামের হালিশহর জি-ব্লকের সেতু ডেন্টাল ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম নগরীর বাংলাদেশ বন গবেষণাগার ইন্সটিটিউট এলাকায় এক চিকিৎসককে ধর্ষণচেষ্টা মামলায় মো. জামসেদ (৩৫) নামের অটোরিকশা চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
অভিযুক্ত আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে খুলনায় সাতদিনের জন্য চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিএমএ। শনিবার (৪ মার্চ) খুলনা বিএমএ ভবনে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে বিএমএ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
হামলার প্রতিবাদে খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের বৃহস্পতিবার (২ মার্চ) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে। হামলায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখা।