নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পাঁচ দিন পরে গুলশানের বাস ভবনে ফিরবেন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৩টায় হাসপাতাল থেকে গুলশানের ‘ফিরোজায়’ নেওয়া হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
চিকিৎসা
সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস বা বৈকালিক চিকিৎসাসেবা শুরু হচ্ছে। আজ (বৃহস্পতিবার) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এটি উদ্বোধন করবেন।
রাজধানীর সায়েন্সল্যাবে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আয়েশা আক্তার নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে ভবনটিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল।
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার স্বাস্থ্যসেবাকে আরো সাশ্রয়ী করেছে এবং এটিকে প্রতিটি দোরগোড়ায় পৌঁছে দেয়ার পাশাপাশি হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশকে প্রায় স্বনির্ভর করে তুলেছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ডলার সংকটের কারইে এলসি বন্ধ হওয়ায় জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানি বন্ধ হয়ে পড়েছে। এলসির অভাবে দেশের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় ১৫ লাখ পরিবারের মাঝে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এসব পরিবারের ৬০ লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। পরের পর্যায়ক্রমে সারা দেশের মানুষ এ স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয় হাসপাতালগুলোতে আমরা এখন পর্যন্ত কোয়ালিটি চিকিৎসা দিতে পারছি না। তবে সেবার মানোন্নয়নে আমরা সারাদেশ ঘুরে বেড়াচ্ছি।’
স্ট্রোক একটি ঘাতক ব্যাধি। প্রতি বছর প্রায় দেড় কোটি মানুষ এ রোগের আক্রান্ত হন। এর মধ্যে মারা যান অর্ধ কোটি মানুষ আর অর্ধ কোটি পঙ্গুত্ব বরণ করেন। বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় কারণ এটি। মারা যাওয়াদের দুই-তৃতীয়াংশ আমাদের মত দেশে ঘটে। দিন দিন স্ট্রোক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
মহান বিজয় দিবসে উপলক্ষে বিনামূল্যে হার্টের রোগীদের চিকিৎসা সেবা দিবে রাজধনীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।