ভূপাতিত করা চীনের সেই ‘গোয়েন্দা’ বেলুন উদ্ধার তৎপরতার প্রথম অফিশিয়াল ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত শনিবার আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় এই বেলুন যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়।
চীনা
ভারতে ২৩২টি অ্যাপকে নিষিদ্ধ অথবা ব্লক করার নির্দেশ দিয়েছে দেশটির ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী দেশটির আকাশে কয়েক দিন ধরে উড়তে থাকা সন্দেহজনক চীনা গোয়েন্দা বেলুনটি ভূপাতিত করেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) তাওয়াং সেক্টরে ভারতীয় এবং চীনা সেনার সংঘাত হয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেনন, ‘আমাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করা থেকে চীনা সেনাকে আটকে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু ভারতের এই দাবি প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করেছে চীন।
আবার গভীর রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সংঘর্ষে নিয়োজিত হয়েছে ভারতীয় এবং চীনা সেনাবাহিনী। লাদাখের গালওয়ানের পর এবার অরুণাচলের তাওয়াংয়ে সংঘর্ষ হয়েছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের সফরে আজ বুধবার সৌদি আরব যাচ্ছেন। দু্দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফরকালে তিনি বিশ্বের বৃহত্তর তেল রফতানিকারক এবং দেশটির কার্যকর শাসকের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন।
'জাতীয় নিরাপত্তার প্রতি অগ্রহণযোগ্য হুমকির' কথা উল্লেখ করে চীনা টেলিকমিউনিকেশন ও ভিডিও সার্ভেইলেন্স সরঞ্জাম নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি)। নিষিদ্ধ কোম্পানির মধ্যে রয়েছে বিখ্যাত চীনা ব্র্যান্ড হুয়াওয়ে ও জিটিই।
অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় চীনা নাগরিক ইয়াং ওয়াং চুংসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি দি সিনফা নিটার্স লিমিটিডের চেয়ারম্যান ছিলেন।বুধবার (১৬ নভেম্বর) ঢাকা বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
এবার সতর্কতামূলক গুলি নয়, আকাশসীমা লঙ্ঘনকারী চীনা ড্রোনকে সরাসরি গুলি করে নামালো তাইওয়ান। বৃহস্পতিবার তাইওয়ান নিয়ন্ত্রিত কুয়াংঝাউ দ্বীপের অদূরে এই ঘটনার পরে হামলার হুঁশিয়ারি দেয়া হয়েছে চীনের তরফেও।
আর্থিক দুরবস্থার কবলে পড়া শ্রীলঙ্কার দিকে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। দ্বীপরাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে সমুদ্রে নজরদারি চালানোর সিস্টেম দেয়া হলো শ্রীলঙ্কাকে। সোমবার ডরনিয়ার মেরিটাইম সারভিলিয়েন্স নামে বিমান দেয়া হয়েছে দ্বীপরাষ্ট্রের হাতে।