চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে বিএনপির অভিযোগ।
চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে বদর উদ্দিন (৫৩) নামে এক মাছের ঘের পাহারাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার স্থায়ী চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
চুয়াডাঙ্গায় পৃথক দুটি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে একটি হত্যা মামলায় দুজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় একজনকে এ দণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার পৃথক দুটি আদালত এ রায় ঘোষণা করেন।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর, গাইদঘাটসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া কয়েক মিনিটের প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই ঝড়ে গাছপালা উপড়ে গিয়ে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে পড়ে।
চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন ও ইজিবাইক চলাচলে জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করায় এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ ধর্মঘট পালন করছে।
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকালে জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য জানান।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বসুভান্ডারদহ এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালার প্রচারণায় বাধা দেওয়া ও গাড়িবহর গতিরোধ করে প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।