কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমানকে অপহরণের চেষ্টা করেছে কতিপয় অজ্ঞাত ব্যক্তি। গত ১৩ অক্টোবর রাত সোয়া ৯টায় নগরীর পুলিশলাইনস্থ রাজ্জাক প্লাজার লিফটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নোমানের মা নাজমা বেগম বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
চেষ্টা
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, একটি কুচক্রী মহল আমাদের এই দেশের চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। আবহমানকাল ধরেই আমাদের এই দেশের লোকজন এক সঙ্গে শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু তারা এটা চায় না তাই অশান্তি সৃষ্টি করছে।
আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক দেশগুলোকে রোহিঙ্গা শরণার্থী সঙ্কট সমাধানে তাদের প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ভারত শিবিরে করোনার প্রকোপ বেড়ে যাবার কারনে ম্যানচেষ্টার টেস্ট বাতিল হয়। তবে ভবিষ্যতে ম্যানচেষ্টার টেস্ট অনুষ্ঠিত হবে বলে আশাবাদী ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন। তিনি জানান, মাঠে গড়াবে ম্যানচেষ্টার টেস্ট। দু’দেশের ক্রিকেট বোর্ড ভালো একটি সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালিপাড়ায় সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনায় মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার একটি ভবনে শত্রুদের নাশকতার চেষ্টা ব্যর্থ হয়েছে। এতে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় মামলায় সাজাপ্রাপ্ত ৭ আসামির জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
ঢাকার একটি ক্লাবে মধ্যরাতে যৌন হামলা ও হত্যা চেষ্টার শিকার হয়ে মামলার আগে পুরো ঘটনাটি ফেসবুকে প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছিলেন অভিনেত্রী পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে 'ধর্ষণ ও হত্যাচেষ্টার' অভিযোগে সাভার থানায় মামলা করার পর প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। সোমবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে সাভার থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম।