কুষ্টিয়ার মিরপুরে মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
চেষ্টা
সম্প্রতি সচিবালয়ে একটি মন্ত্রণালয়ের অধীন হঠাত্ একযোগে ১১টি উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) পরিবর্তনের উদ্যোগ নিয়ে প্রশ্ন ওঠেছে। প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে আকস্মিকভাবে একটি জুম মিটিং করে প্রকল্প পরিচালক পরিবর্তনের প্রস্তাব তৈরি করা হয়। বর্তমান প্রকল্প পরিচালকদের কর্মদক্ষতা, প্রকল্পের অগ্রগতি কিংবা তাদের পরিবর্তনের প্রয়োজনীয়তা যথাযথভাবে মূল্যায়ন না করেই নতুন পরিচালকদের নাম প্রস্তাব করা হয়। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট মন্ত্রী প্রস্তাবটি আটকে দেন।
পাবনা সদর উপজেলার একটি আবাসিক মাদরাসায় এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ওই মাদরাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ময়লার ভাগার ও বজ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিলে ভেকুর কাজে ব্যবহৃত ৮০০ লিটার সরকারি তেল পাচারকালে আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় নিরাপত্তাকর্মীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলায় হাসিবুল হাসান খান ওরফে শান্ত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন নান্নু নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালীর উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাব উদ্দিন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় কাঁচামাল ব্যবসায়ী সুমন আলী (৪৫) ও তার ছেলে ফাহিমকে (২৫) গুলি ও ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে মোহাম্মদপুরের মো. বাসস্ট্যান্ড সংলগ্ন ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবা ও ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ভারতে বাণিজ্যিক কার্যক্রম শুরুর অনুমতি পেতে দেরি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির নিয়ন্ত্রক ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।