ইন্টারনেটভিত্তিক সেবা ও পণ্যে বিশেষায়িত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগলের মালিক সংস্থা অ্যালফাবেট ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। সংস্থার সিইও সুন্দর পিচাই এই বিষয়ে কর্মীদের একটি ইমেইল পাঠিয়েছেন।
ছাঁটাই
আরো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে গুগল, অ্যামাজনের মতো সংস্থাগুলো। তবে শুধু গুগল, অ্যামাজনই নয়, আরো অনেক তথ্যপ্রযুক্তি সংস্থাই আগামী দিনে একই নীতি নিতে চলেছে।
ভারত, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশে মন্থর গতিতে চলছে টুইটার। এমনই অভিজ্ঞতা খোদ টুইটার-কর্তা ইলন মাস্কের। তার জন্য টুইটার ব্যবহারকারীদের ক্ষমা চেয়ে দ্রুত সমস্যা সমাধান করার নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু টুইটারের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, মাস্কের এই নির্দেশ পালন করবেন কে?
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা মোট জনবলের ১৩ শতাংশকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। যার অর্থ হলো—প্রতিষ্ঠানটি ১১ হাজারেও বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে।
করোনা পরিস্থিতিতে সারা বিশ্বেই ভোক্তার চাহিদা কমে যাচ্ছে। সেইসাথে পোশাক কারখানার কাজও কমেছে ৫৫ শতাংশ।