ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
ছাত্রী
মেহেরপুরের গাংনীতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। তার নাম ঝুমা খাতুন (১৬)।
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আরও এক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল সোমবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত আফিয়া জাহান বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের ‘ঝ’ শাখার ছাত্রী ছিল।
সাভারে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে নিপা পালিত (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলা চট্টগ্রাম সিটি করপেরেশন (চসিক) এক নম্বর ওয়ার্ড ইসলামিয়াহাট বাদামতল এলাকায় বন্যার পানিতে ডুবে তার মৃত্যু হয়।
পার্কে এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। গত ২ আগস্ট দিনাজপুরের পাঁচবিবি পার্কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (৭ আগস্ট) অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট এলাকায় আনিকা (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
পাবনার চাটমোহরে বালু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঊর্মি খাতুন (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর কক্সবাজারের টেকনাফের হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার পেছনের একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী ফারিহা জান্নাতের (৯) মরদেহ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে বিক্ষোভ করেছেন শেখ হাসিনা হল ও বেগম খালেদা জিয়া হলের ৫০ ও ৫১ ব্যাচের ছাত্রীরা।