শিক্ষার বাণিজ্যিকীকরণ ও পুঁজির প্রভাবমুক্তির প্রত্যয় নিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রথম জাতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে।
ছাত্র
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সিদ্দিককে বহিষ্কার করা হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিলের পরিবারের সঙ্গে দেখা করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে প্রতিনিধিদল।
নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সিলেট নগরীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলাকে কেন্দ্র করে দলীয় পদ হারালেন সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু।
চাঁদপুরের শাহরাস্তি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সবুজ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ গেরিলা বঙ্গবন্ধু সংগঠনের চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার সাবেক তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে নয়টি আবাসিক হলে ৯টি ডিপ ফ্রিজ বিতরণ করেছে শাখা ছাত্রদল।
গাইবান্ধা জেলা ছাত্রদলের ১১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
সরকারের অনুমতি পেলে প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে- বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।