সরকারি কর্মচারীদের আরো করছাড়ের সুবিধা দিলো সরকার।বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে জানিয়েছে, সরকারি কর্মচারীরা মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আর আয়কর দিতে হবে না।
ছাড়
ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে এবার তিনজন একইসঙ্গে যাত্রা করছেন। তবে গন্তব্য ভিন্ন। সাকিব আল হাসান যাচ্ছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে। আর তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমের ঠিকানা জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট।
ইউক্রেন যুদ্ধে নয় হাজার দুই শ’রও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো এ কথা বলেছেন।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড। ‘এইচআর অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
রিট শুনানির একদিন আগেই চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেছেন দুদকের করা মামলার আসামি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে তিনজন সিলেটের, চারজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজারের বাসিন্দা
জাতিসংঘ সম্প্রতি একটি প্রাক্কললে ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যার চিত্র কেমন হবে তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরেছে। সেখানে বাংলাদেশের অবস্থানটিও তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে, ‘২০৫০ সালে অর্থাৎ ২৭ বছর পর বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটির ঘর পেরিয়ে যাবে।’
অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের নয় বছর পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচা। মঙ্গলবার এক বিবৃতিতে সাবেক এই সেনা কর্মকর্তা জানান, রাজনীতি থেকে অবসর নেবেন তিনি।
চলতি বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।