কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জব্দ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ বিড়ি জব্দ করে কুষ্টিয়া ডিবি পুলিশ। এ ঘটনায় ১ টি সিএনজিসহ একজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে ২৩ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
পাবনায় নকল ব্যান্ডরোলযুক্ত ১৮ বস্তা অনুমোদনহীন অবৈধ আজাদ বিড়িসহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব-১২। এসময় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে লালন শাহ সেতুর পাশে অভিযান চালায় র্যাব।
চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার ছয়ঘরিয়া গ্রাম থেকে ৭০ ভরি ওজনের তিনটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। শুক্রবার দুপুরে পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কি থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন কেয়াবন এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড।
ইউক্রেনে সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্র ও তার জোট ন্যাটোর সরবরাহ করা কিছু অস্ত্র ও সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে রাশিয়া। আর এসব অস্ত্র ও সরঞ্জাম নিজেদের মতো করে গড়ে নেয়ার চেষ্টা করছে ইরান। বিষয়টির সাথে সংশ্লিষ্ট চারটি সূত্রের সাথে আলাপ করে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
পাবনার সাঁথিয়া থানার গনেশপুর অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ চাষি বিড়ি জব্দ করেছে র্যাব-১২। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ বিড়ি জব্দ করে র্যাব। এ ঘটনায় ২ টি মটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।