যশোর প্রতিনিধি: যশোরে জেলি মিশ্রিত ১ টন চিংড়ি মাছ জব্দ ও চিংড়ি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জব্দ
যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার মোবারককাঠি বাজারে অভিযান চালিয়ে অবৈধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেছে র্যাব ও পোনা ব্যাবসায়ীদের জরিমানা।
নাটোর জেলার লালপুর উপজেলার নুরুল্লাপুর নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নকল বিড়ি, নকল সিগারেট পেপার, নিষিদ্ধ পলিথিনসহ বিড়ি তৈরির বিভিন্ন নকল উপকরন জব্দ করা হয়েছে।
যশোর প্রতিনিধি:যশোরে জেলি মেশানো অস্বাস্থ্যকর চিংড়ি বাজারজাত করার অভিযোগে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং ২ টন চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
পাবনা প্রতিনিধি:পাবনার ভাংগুড়া থেকে ৪ হাজার ৪৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। সেখানে ১৬০ টাকা লিটারের তেল ১৯০ টাকায় বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুই ব্যবসায়ীর গোডাউন থেকে উল্লেখিত তেল উদ্ধার করা হয়।
পাবনা প্রতিনিধি:পাবনার আমিনপুর থানা এলাকার কাশিনাথপুরে ৩টি, সুজানগরে একটি এবং পাবনায় একটি গোডাউনে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এসময় গোডাউনগুলোর মালিকদেরকে পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বগুড়ায় অভিযানে ৪৭৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার ও ট্রাক জব্দ করেছে র্যাব-১২।সোমবার(৪ এপ্রিল) রাত ১২টার দিকে শেরপুরের সীমাবাড়ী বগুড়া বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মুন্সিগঞ্জ সদরে পৃথক অভিযানে ১২ মণ জাটকা জব্দ করা হয়েছে । মৎস্য অফিস, উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জাটকা পরিবহনকারী দুই ব্যক্তিকে আটক করা হয়।
ভোলার উপজেলা সদরের খেয়াঘাট সড়ক থেকে ২০ মণ জাটকা (ছোট ইলিশ) জব্দ করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার রাত ৮ টার দিকে দুটি ট্রাকে করে পাচারের সময় এসব জাটকা আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দু’কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২ পিস স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা। এঘটনায় কেউ আটক হয়নি।