মাগুরার শালিখা উপজেলায় ফটকি নদীতে অভিযান চালিয়ে শতাধিক চায়না দুয়ারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জব্দ
মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বিষখালী নদীতে অভিযানকালে ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে প্রশাসন।
ফেনী জেলার সোনাগাজী উপজেলায় আজ মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে বড় ফেনী নদী থেকে পাঁচহাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা পাঠানোর সময় দুই কোটি টাকা মূল্যের দুই কেজি হেরোইন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি এই তথ্য জানায়।
সাতক্ষীরা জেলায় কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে মা ইলিশ রক্ষায় এক দিনে তিন দফা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এসব অভিযানে ৩০ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৪০ মিটার সুতার জাল ও ১৬০ মিটার চায়না চাই জব্দ করা হয়েছে। এ সময় সাত জেলেকে আটক করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সুন্দরবনের গোলখালী এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও পাসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।