সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাহির রাজিউন
জাতি
আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। বিশ্বসংস্থাটি এমন সরকার গঠনের আহ্বান জানিয়েছে যা হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভূক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।
আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার একদিন পর বিশ্বের সব দেশকে আফগানিস্তান থেকে শরণার্থী গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি তাদের নির্বাসিত করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জাতিসঙ্ঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা অথবা আহত করার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। গ্রেফতারকৃতরা মিয়ানমারের নাগরিক।
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ শান্তিরক্ষীদের হাত আরো শক্তিশালী করতে রুয়ান্ডা তিনশ’ সৈন্য পাঠিয়েছে। দেশটিতে তারা রাজধানী অভিমুখী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তা বিধানে সহায়তা করবে। জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।
ময়মনসিংহ প্রতিনিধি:‘জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আই.এ.ই.এ) এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফ.এ.ও) এর ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।
সাতটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের । বিমানের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়।
মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে প্রত্যাবাসনের মাধ্যমে সংকট সমাধানের আহবান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বসম্মতভাব প্রস্তাব গৃহীত হয়েছে।
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৪ নভেম্বর থেকে শান্তি সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ।
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) করা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ ২৫ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনী ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবারের সূচকে।