জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সাততলা গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
জাতীয়
করোনা মহামারির কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন। ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে ১৪ আগস্ট পর্যন্ত। রবিবার (২৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ভর্তির নির্দেশিকাও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন এরশাদ পুত্র এরিক। এছাড়া কো-চেয়ারম্যান করা হয়েছে এরশাদের সাবেক সহধর্মীনি বিদিশা সিদ্দিককে।
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগে তাঁর দুর্নীতির অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। বুধবার (৩০ জুন) সংসদ অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দেয়ার সময় আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার লক্ষ্যে মঙ্গলবার (২৯ জুন) ভোরে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে ভোর ৪টা ২৫মিনিটে দেশ ছাড়ে তারা। এ সিরিজে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। ২০১৩ সালের পর আবারো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ।
দীর্ঘ ৯ দিন মুলতবির পর সোমবার (২৮ জুন) বেলা ১১টায় আবারও বসছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন। এর আগে ১৭ জুনের বৈঠক শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করে দেন।
সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ৩ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে অটোপাস দেয়া হয়েছে।বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখন থেকে জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো মামলা হবে না। থানা বা আদালতে মামলা নথি ভোক্ত করতে চাইলে পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে আদালত।
বাংলাদেশে নির্বাচন কমিশনের একজন সদস্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব কমিশনের কাছে রাখার জন্য আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।