জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য পুরান ঢাকার ঐতিহ্যবাহী নিদর্শন আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনে সম্পূর্ণ বিনামূল্যে (ফ্রি) সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে কিছু নিময় মেনে বিনা টিকিটে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
জিল
মিরপুরে ম্যাচ শুরুর আগেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে টসের পর নির্ধারিত সময়েই মাঠে গড়ায় খেলা। এরপর খেলার মাঝে আরও দুই দফা বৃষ্টি হানে। ফলে ডার্ক লুইস পদ্ধতিতেও খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টির নাটকীয়তায় পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ।
রোদ-বৃষ্টির লুকোচুরির মধ্যেই মাঠে গড়িয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ সিরিজের প্রথম ওয়ানডে। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার দলপতি লিটন দাস। তবে খেলা শুরুর পরেই ফের বাগড়া দিয়েছে বৃষ্টি।
আর মাত্র দুই সপ্তাহ পরেই মাঠে গড়াবে ভারতের অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে দলও ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। তবে এরই মধ্যে ‘দুঃসংবাদ’ নিউজিল্যান্ড শিবিরে। চোটের কারণে বিশ্বকাপে অনিশ্চিত কিউইদের তারকা পেসার টিম সাউদি।
নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক দুই। সরকারি ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।
লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার যেকোনো লড়াইকে ঘিরেই তুমুল উত্তেজনা বিরাজ করে সমর্থকদের মধ্যে। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক প্রতিযোগিতা, বিচ ফুটবল কিংবা ফুটসাল; সব কিছু ছাপিয়ে এই দুই দলের লড়াই মানেই যেন ভিন্ন রকম এক রোমাঞ্চ। এবার কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরের ফাইনালে মুখোমুখি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালে লে আলবিসেলেস্তেদের ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দলের একাংশ। কিউই দলের বাকি সদস্যরা রোববার বিকেলে আসবে বলে জানিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে চলা সেই সিরিজ খেলতে নিউজিল্যান্ড দলের একাংশ ঢাকায় পা রেখছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজনে একটি বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে স্থানীয় সময় শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।