নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ভারী বৃষ্টির পর বিভিন্ন স্থানে বন্যা দেখা দেওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গুহায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর সন্ধানে চলছে জোর উদ্ধার তৎপরতা।
জিল
প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চলেছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। হার্ভার্ডের স্কুল অব পলিসি অ্যান্ড গভর্নমেন্ট বিষয়টি এক সেমিস্টারের জন্য পড়াবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের নতুন এই দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছেন জেসিন্ডা।
রাওয়ালপিন্ডিতে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
শাওয়ালের ছয়টি রোজার মাধ্যমে রমজানের রোজার শুকরিয়া আদায় করা হয়। যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন, তখন তাকে অন্য নেক আমলের তাওফিক দেন।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি। বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে চ্যাড বাওয়েস ও মার্ক চাপম্যানের ঝড়ো ব্যাটিংয়ে নেমে ১৮.৫ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথে এগোচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এরই মধ্যে ব্রাজিলে দেশটির বিনিয়োগ ৫০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
পাকিস্তানের রোমাঞ্চকর ব্যাটার বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তিন সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। দুটি করে সেঞ্চুরি নিয়ে এত দিন বাবরের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ভারতের রোহিত শর্মা ও সুইজারল্যান্ডের ফাহিম নাজির।
প্রথম দিকে দুই ওপেনারের বিদায় নিলেও সাইম আইয়ুব ও ফখর জামানের ব্যাটে ঘুরে দাঁড়াল পাকিস্তান। আশা জাগাল দুইশ ছাড়ানো সংগ্রহের। তবে চমৎকার হ্যাটট্রিকে তা হতে দিলেন না ম্যাট হেনরি।
ব্রাজিল সরকার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এক ব্যক্তির কুঠার হামলায় চার শিশু নিহত হওয়ার এক সপ্তাহ পর স্কুলে এ ধরনের ‘ভয়াবহ’ হামলার লাগাম টেনে ধরার লক্ষ্যে এমন ঘোষণা দেয়া হলো।