জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
জিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাজিল ( স্নাতক) ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (রঁ.ধপ.নফ) থেকে জানা যাবে।
বাংলাদেশ ও পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামি ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় এ সিরিজ।
আরবি ১২ মাসের মধ্যে জিলহজ অত্যন্ত গুরুত্ব ও ফজিলতপূর্ণ একটি মাস। বিশেষ করে এ মাসের প্রথম ১০ দিন বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এ মাসের প্রথম ১০ রাতের কসম খেয়েছেন। ‘শপথ ফজর-কালের এবং ১০ রাতের’। (আল ফাজর : ১-২) মুফাসসিরিনদের মতে, ওই ১০ রাত বলতে জিলহজের প্রথম ১০ দিন উদ্দেশ্য।
হিজরি সনের ১১তম মাস জিলকদ। হজের তিন মাসের দ্বিতীয় মাসও এটি। ইসলামে নিষিদ্ধ যে চার মাস রয়েছে তার মধ্যেও একটি এ জিলকদ মাস। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এ মাস অনেক গুরুত্বপূর্ণ।
২০১৪ সালের পর আবার হোয়াইট হাউসে পা রাখলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। মঙ্গলবার জেসিন্ডা আরডার্নের সাথে দীর্ঘ বৈঠক করেছেন জো বাইডেন। বাইডেনের আলোচনায় অনেকগুলো বিষয় উঠে এসেছে। তবে সবচেয়ে গুরুত্ব পেয়েছে চীনের প্রসঙ্গ।
ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পার্নামবুকো রাজ্যে গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে , মারা গেছে অন্ত ৩৪ জন।
সর্বশেষ সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আল্টামিরা নগরীর একটি বারের বাইরে বন্দুকধারীর বেপরোয়া গুলি বর্ষণে চারজন নিহত ও অপর চারজন আহত হয়েছে।রোববার সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।খবর এএফপি’র।
করোনা আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।শনিবার সকালে আরডার্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত, আমি আমার পরিবারের বাকি সদস্যদের সাথে যোগ দিয়েছি এবং করোনা পজিটিভ হয়েছে।’
অপ্রাপ্তি নয়, প্রাপ্তির সংখ্যাই ঈমানদারের জীবনে বেশি। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা যদি (নিজেদের জীবনে) আল্লাহর নেয়ামত গণনা করো, তবে গুনে শেষ করতে পারবে না।’ কিন্তু আমরা জীবনের অপ্রাপ্তিগুলো নিয়ে পড়ে থাকি বলে প্রাপ্তির শুকরিয়া আদায় করতে পারি না। ফলে অশান্তি আমাদের জীবন থেকে যায় না।