আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে।
জেলা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী বছর জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে।
আগামী ডিসেম্বরে দেশের চার উপজেলায় সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দেশের চার জেলার বিভিন্ন দপ্তর ও প্রকল্পের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার আরো সাত কর্মকর্তাসহ মোট ১৪ জনকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি (আহ্বায়ক) হাফিজ উদ্দিন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার তাকে গ্রেপ্তার করা হয়।
পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালায়।
যশোর উপশহর মার্কাজে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
পাবনায় অনুষ্ঠিতব্য ‘ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-২০২৭’-এ অংশ নিতে যাচ্ছে জয়পুরহাট জেলা ক্রিকেট দল। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে।