চাঁদপুরের মতলব উত্তরের ষাটনলের সটাকি লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে।
জেল
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন। এ সময় জেলেরা স্পিডবোট লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেন। হামলাকারীদের বাধার মুখে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
দ্বাদশ জাতীয় রোভার মুট উপলক্ষে নাটোর জেলায় ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দল-মত ও অঞ্চল বিবেচনায় নয়, দেশের সব উপজেলার মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি রাজনীতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না জালসহ তিন জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৪০ মিটার দৈর্ঘ্যের ছয়টি চায়না জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
অন-গ্রিড রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ধারায় যুক্ত হয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহের সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, রাশিয়ার সঙ্গে স্পষ্ট ও দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমনের চুক্তি ছাড়া নিষেধাজ্ঞা শিথিল করা ওয়াশিংটনের স্পষ্ট দুর্বলতার পরিচয়। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই লাভবান হবেন এবং মস্কোর যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বাড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাশিয়ার ডিজেল বিশ্ববাজারে সরবরাহের অনুমতি দিতে সাময়িক সাধারণ লাইসেন্স জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।