বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে দুদিনব্যাপী রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
টেক
কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দৃশ্যত চীনকে টেক্কা দিয়ে পাপুয়া নিউ গিনির সাথে নতুন প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রভাব বিস্তারে চীনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নিরাপদ ও সুষম খাদ্য সুস্থ মানবদেহের জন্য অপরিহার্য, যা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং পণ্য ও সেবার মান বজায় রাখতে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব অপরিসীম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের জন্য উজবেকিস্তানের প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বাস স্টপে কয়েকজন মানুষকে একটি গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় সাত জন নিহত হয়েছে। ব্রাউনসভিলের নিকটবর্তী একটি অভিবাসী কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে।
কক্সবাজারের টেকনাফ থানাধীন হাতিয়ার ঘোনা এলাকা থেকে চাঞ্চল্যকর নুরুল আবসার হত্যা মামলার ২নং আসামি মোঃ জাবের (২৬) কে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড। ৪টি ভিন্ন পদে ২৩৫ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন।