ট্রাকচাপায়

ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

কুমিল্লার মুরাদনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে প্রায় একঘণ্টা ধরে ওই সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন-হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপনের ছেলে সুমন (৩০) ও একই এলাকার গৌরাঙ্গ নাথের ছেলে মোহন নাথ (৩১)।

শিবচরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

শিবচরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর স্ত্রী জিয়াসমিন বেগম (৩৬) ও তার মেয়ে মাহফুজা আক্তার (৭) নিহত হয়েছেন।

কিরাত সম্মেলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় ৩ হাফেজ নিহত

কিরাত সম্মেলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় ৩ হাফেজ নিহত

খুলনা-মংলা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় কিরাত সম্মেলন থেকে ফেরার পথে ট্রাকচাপা ৩ মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।