নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ কবির (৫০) নামের এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও দুই যাত্রী।
ট্রাক
নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
দিনাজপুরের বিরামপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বিরামপুর-দিনাজপুর মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি সংলগ্ন রিভান্স গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা শহরের জিরো পয়েন্টে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বিপ্লব ইসলাম নামে এক ট্রাফিক সদস্য নিহত হয়েছেন। তিনি জেলা ট্রাফিক পুলিশের একজন সদস্য ছিলেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
ঝিনাইদহ শহরের চুটলিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী রাজমিস্ত্রী সুমন হোসেন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার চুটলিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জে হতদরিদ্রের জন্য বরাদ্দ ন্যায্য মূল্যের সরকারি ৬০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় জহির মন্ডল নামে এক ট্রাকচালককে আটক করা হয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেলআরোহী যুবক নিহত হয়েছেন।
রাজধানীর ধোলাইপাড়ে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল (৩০)। সোহেলকে হাসপাতালে নিয়ে আসা মোশারফ জানান, ধোলাইপাড় এলাকায় যাত্রী ওঠানোর লাইনম্যান হিসেবে কাজ করতেন সোহেল।