গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২১ জুন) বিকেলে ঢাকা-সিলেট রেললাইনে এ ঘটনা ঘটে।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
ট্রেনে কাটা
ট্রেনে কাটা পড়ে রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে দুলাল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে শ্রীপুর পৌরসভার লোহাগাছ মোল্লা বাড়ি মসজিদের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট ।
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) ভোরে বঙ্গবন্ধু সেতু রেল লাইনের মির্জাপুর স্টেশনের বংশাই রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিচয় জানা না গেলেও নিহত ওই ব্যক্তি সনাতন ধর্মের অনুসারী ছিলেন বলেন গেইটম্যান জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদবপুরের ৬৪ নং রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা-জামালপুর রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
বগুড়ায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।রোববার (৭ মে) সোনাতলা ও দুপচাঁচিয়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার সোনাতলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টায় সোনাতলা রেলস্টেশনের দক্ষিণে লাইনের উপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজধানীর কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পাশে উপজেলার সল্লা ইউনিয়নের কামাঙ্খামোড় এলাকায় এই ঘটনা ঘটে।